হাতির হামলায় মৃত্যু - The News Lion

হাতির হামলায় মৃত্যু

 


দি নিউজ লায়ন;   অযোধ্যা পাহাড়ে হাতির হানায় মৃত্যু হল এক ব‍্যক্তির। শুক্রবার ঘটনাটি ঘটেছে বাগমুন্ডি থানার অযোধ্যা পাহাড়ের বাদডিদে গ্রামের অদূরে।  স্থানীয় ও বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে গ্রাম লাগোয়া জঙ্গলের পাশে একটি জলাশয়ে যাওয়ার পথে দুটি দাঁতালের মুখোমুখি পড়ে যান বুদ্ধেশ্বর সিং মুড়া (৩৬) নামের এই ব্যক্তি। 


তাকে শুঁড়ে তুলে আছাড় মারে একটি দাঁতাল। তার পরে পায়ে পিষে দেয় দাতালটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব‍্যক্তির। ওই সময় হাতির চিৎকারে ছুটে আসেন গ্রামবাসীরা। এরপর   সকালে বন দফতরের সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।


বনদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার রাত থেকে অযোধ্যা পাহাড় বৃষ্টি নামে।এই অঞ্চলে বৃষ্টি হলেই ঘন কুয়াশায় ঢেকে যায়। কুয়াশার কারণেই ওই যুবককে বুঝতে না পেরে দুটি দাঁতালের মুখো মুখি পড়ে যায়।  যার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.